• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নজরপুরে আব্দুর রাজ্জাক ফকিরের বিশাল শো-ডাউন; দোয়া ও সমর্থন প্রত্যাশা

নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় স্থানীয় চিহ্নিত কয়েকজন ব্যক্তির চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। এসব অপকর্মের প্রতিকার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও ঝটিকা মিছিল করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
গতকাল রোববার বিকেল ৫টায় উত্তর সাটিরপাড়া এলাকায় ভুক্তভোগী মো. রিপন, জুলেখা বেগম ও মন্তু মিয়ার যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত মনি দাস, বিষু দাস ও রতন দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মনি দাস, বিষু দাস ও রতন দাস দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, অবৈধ চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা এলাকার মানুষ। কেউ এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। অভিযুক্তদের ভয়ে দীর্ঘদিন অনেকে মুখ খুলতে সাহস না পেলেও বর্তমানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
সভায় উপস্থিত এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ভুক্তভোগীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অনতিবিলম্বে চিহ্নিত এই সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। একই সঙ্গে অভিযুক্তদের হাত থেকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জমিজমা ও জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উত্তর সাটিরপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category