• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’ নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

নজরপুরে আব্দুর রাজ্জাক ফকিরের বিশাল শো-ডাউন; দোয়া ও সমর্থন প্রত্যাশা

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নরসিংদী জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নজরপুর ইউনিয়নবাসীর নজর কেড়েছেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক ফকির। গত [শনিবার বিকেলে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি এক বিশাল শো-ডাউন, গণসংযোগ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
এক বিশাল বহর নিয়ে আব্দুর রাজ্জাক ফকিরের নেতৃত্বে এই শো-ডাউনটি নজরপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
আব্দুর রাজ্জাক ফকির ইউনিয়নের বিভিন্ন বাজারে আবালবৃদ্ধবনিতার সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি সুখে-দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ ভোটারদের মতে, আব্দুর রাজ্জাক ফকির দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এবারের শো-ডাউনে স্বতঃস্ফূর্ত জনসমাগম প্রমাণ করে যে, ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
দলমত নির্বিশেষে নজরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং যুবসমাজকে সঠিক পথে চালিত করতে আব্দুর রাজ্জাকের মত জনপ্রতিনিধির প্রয়োজন বলে মনে করছেন সুধী সমাজ।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নজরপুর ইউনিয়নের এই আগাম তৎপরতা স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান সময়ের আলোচিত মুখ আব্দুর রাজ্জাক ফকির।
স্থানীয় কয়েকজন প্রবীণ ভোটার জানান, নজরপুরে এবার পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষ এমন একজন নেতৃত্ব চান যিনি সহজেই সবার সুখ-দুঃখের অংশীদার হতে পারেন। সেই দৌড়ে আব্দুর রাজ্জাক ফকির অনেকটাই এগিয়ে আছেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন কণ্ঠে আব্দুর রাজ্জাক ফকির বলেন:
“আমি আপনাদেরই সন্তান। নজরপুর ইউনিয়নের প্রতিটি ধুলিকণা আমার চেনা। আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা সুযোগ দিলে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category