• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নজরপুরে আব্দুর রাজ্জাক ফকিরের বিশাল শো-ডাউন; দোয়া ও সমর্থন প্রত্যাশা

করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির

Reporter Name
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: সফিকুল ইসলাম রিপন
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিরের নাম।
দলীয় রাজনীতিতে সক্রিয় মনিরুল ইসলাম মনির দীর্ঘদিন ধরে করিমপুর ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
মনিরুল ইসলাম মনিরের অনুসারীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিগত ১৭ বছরে তিনি কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও তার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়।
নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করা মনিরুল ইসলাম মনির স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়।করিমপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মনিরুল ইসলাম মনিরের বক্তব্য, তিনি করিমপুর ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হতে চান। জনগণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করিমপুর ইউনিয়নে যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এসব সমস্যা সমাধানে কে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তা নিয়েই সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা।
এর আগে করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১০ অক্টোবর। ওই নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে আসন্ন নির্বাচনে মনিরুল ইসলাম মনিরের প্রার্থিতা এখনো দলীয়ভাবে চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতির বিষয়েও সাম্প্রতিক সময়ে দলীয় পর্যায় থেকে বক্তব্য এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্ত, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন এবং সাধারণ ভোটারদের গ্রহণযোগ্যতা—এই তিনটি বিষয়ই শেষ পর্যন্ত করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category