• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে বিশ্ব উরশ শরীফ উপলক্ষে আজিমুশশান ইসলামী জলসার আয়োজন নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’ নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা

যেভাবে চিনবেন পচা ডিম

Reporter Name
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category