• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’ নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

Reporter Name
Update : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

রাজধানীসহ প্রায় সারাদেশে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে তারা। আভাস অনুযায়ী, বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার (২৯ এপ্রিল) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাত হয়েছে। কেবল ঢাকায়ই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে জানিয়েছেন, ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণ এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী দু’একদিন আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে।

ভারী বর্ষণের সতর্কবার্তা
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাতের ঘনঘটা বেড়ে যাওয়ার কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্যণ হতে পারে।

কালবৈশাখীর সতর্কতা
সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

নদীবন্দরে ২ হুঁশিয়ারি সংকেত
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category