শিরোনাম :
নরসিংদী সদর ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিউ সুপার স্টার জগৎপুর চ্যাম্পিয়ন নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায় ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে কয়েকটি পরিবারের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ১৫ জুন সন্ধ্যায় সংঘটিত এই হামলায় ভুক্তভোগী পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়াসহ কয়েক ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ফারুক (৩৮) বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একই এলাকার বাসিন্দা মোহাম্মদ . কাদির হোসেন ও তার পরিবারের সদস্যসহ মোট ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তারা আরো জানান,, গত ১৫ জুন আনুমানিক সন্ধ্যা ৬টার সময় বিবাদী মোহাম্মদ কাদির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ : ফারুক ও তার তিন ভাই খোকন, মঞ্জু ও মাহবুব -এর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা বাড়ির ভেতরে ঢুকে নারীদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ঘরবাড়িতে ব্যাপক তাণ্ডব চালায়।
ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, হামলাকারীরা রামদা, কুড়াল ও লাঠি দিয়ে ফ্রিজ, খাট, ওয়ারড্রোব, সোফা সেট ও ড্রেসিং টেবিলসহ ঘরের যাবতীয় আসবাবপত্র কুপিয়ে ও ভাঙচুর করে নষ্ট করে প্রায় ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করেছে। এছাড়াও ঘর থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা ১১ ভরি স্বর্ণালঙ্কার, সেলাই মেশিন, এলইডি টিভি এবং বেশ কয়েকটি দামী স্মার্টফোন লুট করে নিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category