শিরোনাম :
নরসিংদী সদর ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিউ সুপার স্টার জগৎপুর চ্যাম্পিয়ন নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায় ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নরসিংদীর বিভিন্ন বয়সী দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সোমবার (২ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দেড়শত প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন।

জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে প্রধান অতিথি ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, একটি পরিবারে প্রতিবন্ধী থাকা কতটা কষ্টের সেটা সে পরিবার তথা বাবা-মা ই জানেন। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে বাবা মায়ের অনুপস্থিতিতে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের একটা ঠিকানা থাকে সেজন্য প্রতি জেলায় একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে, এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

নরসিংদী ০১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘদিন যে অগণতান্ত্রিক মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, তারা নির্যাতিত নিপীড়িত প্রতিবন্ধীদের প্রতি তাদের কোন দায়বদ্ধতা ছিল না, লুটপাট, দুর্নীতি ই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ অসহায়দের সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category