শিরোনাম :
নরসিংদী সদর ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিউ সুপার স্টার জগৎপুর চ্যাম্পিয়ন নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায় ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সফিকুল ইসলাম রিপন : নরসিংদীর অন্যতম বিদ্যাপীঠ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন লামিয়া। আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী জান্নাতি। মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নেজরত ডেপুটি কালেক্টর (এনডিসি) সারোয়ার আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ.এস. এম আব্দুল খালেক। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাহাউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য মীর খালেদ হাসান তারেক ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন। অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। প্রধান অতিথি এ.এস. এম আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, ‘তোমরা অত্র বিদ্যালয়ের গর্বিত ছাত্র-ছাত্রী। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ বিশ্বাস’। সভাপতি সারোয়ার আলম তার বক্তব্যে বলেন, তোমাদের অর্জিত শিক্ষা যেন কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন জীবনের প্রতিটি পদক্ষেপে আলোর দিশারি হয়ে কাজ করে।
পরিশেষে, পরীক্ষার্থীদের সাফল্য, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category