নিজস্ব প্রতিবেদক, নরসিংদী |
নরসিংদীর জগৎপুর ঐতিহ্যবাহী ক্রিকেট খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই জমজমাট লড়াইয়ে রসুলপুর ঈদগাহ পাড়া সুপার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিউ সুপার স্টার জগৎপুর।
দুপুর ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রসুলপুর ঈদগাহ পাড়া সুপার একাদশ। নির্ধারিত ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৪৬ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
১৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউ সুপার স্টার জগৎপুর শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। অধিনায়ক সাইফুল ইসলাম গাজীর দিকনির্দেশনায় মাত্র ১১ ওভার ৩ বলে ৬ উইকেটের বড় ব্যবধানে বিজয়ী হন তারা। দলের এই দাপুটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমন। অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ সেরা বোলার নির্বাচিত হন পারভেজ।
খেলা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, নরসিংদী- ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আস্থাভাজন মো. আসাদুজ্জামান কাজল। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. জহিরুল হক (জজ মিয়া মাস্টার)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক মিয়া এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন স্মার্ট ক্রীড়াবিদ মো. জন সোহেল।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মো. শফিকুল মোল্লা ও মো. হাবিবুর রহমান মোল্লা। পুরো টুর্নামেন্টটি সার্বিক পরিচালনা করেন জনাব মো. কাবিল মাহমুদ, মো. খলিল মোল্লা ও মো. সাইফুল ইসলাম (গাজী)।
আমির হামজা, ইমন, নাজমুল, খবিরুল ও শাওনের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান কাজল বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে অন্যায় কাজ, মাদক ও অপসংস্কৃতি থেকে হেফাজত করে। শারীরিক গঠন ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি সফল আয়োজন।” তিনি আরো বলেন খায়রুল কবির খোকন এমপি’র সহায়তায় এ মাঠকে আরো বড় ও উন্নত করার আশ্বাস দেন।
ফাইনাল শেষে বিজয়ী দল নিউ সুপার স্টার জগদপুর এর খেলোয়াড় ও সমর্থকদের আনন্দ উল্লাসে পুরো মাঠ প্রাঙ্গণ এক উৎসবমুখর এলাকায় পরিণত হয়।