শিরোনাম :
নরসিংদী সদর ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিউ সুপার স্টার জগৎপুর চ্যাম্পিয়ন নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায় ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায়

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
0-0x0-0-0#

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে অসদুপায়ে মজুদ করা বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারের মজুদ করা গোপন গোডাউনে অভিযান পরিচালনা করে অকটেন, পেট্রাল ও ডিজেল জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাসুদ রানা এবং খালিদ হাসান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুদ করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় অসদুপায়ে ২৭০ লিটার অকটেন এবং ৭শত লিটার ডিজেল মজুদের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিব ৪০ হাজার টাকা এবং ১ হাজার লিটার ডিজেল এবং ২শত লিটার অকটেন মজুদের দায়ে ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সেই সাথে আয়াজ এন্টারপ্রাইজ উদ্বারকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়। হুমায়ুন এন্টারপ্রাইজ হতে জব্দকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে অর্থ।
জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category