শিরোনাম :
নরসিংদী সদর ওয়াইপিএজি এর আয়োজনে এবং পিএফজি’র সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বসতবাড়িতে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিউ সুপার স্টার জগৎপুর চ্যাম্পিয়ন নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান জ্বালানি তেল জব্দ. জরিমানা আদায় ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার,নরসিংদী: বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তার সব গুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা প্রমাণ করতে চাই যে জনগণের কল্যাণে এ সরকার কাজ করছে, এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, কথিত ফ্যাসিস্ট সরকার একটি অনির্বাচিত সরকার ছিলো, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, দিনের ভোট রাতে করে গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করেছিলো। যার কারণে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা ছিলো না, জবাবদিহিতাও ছিলো না, তারা লুটপাট, দুর্নীতি, অন্যায় অত্যাচার নিপীড়ন-নির্যাতন, গুম-খুন, হামলা- মামলা ছিলো তাদের নিত্যদিনের কাজ, দেশকে তারা ধবংসের দ্বারপ্রান্তে না একদম খাদের কিনারায় দার করিয়ে দিয়েছিলো, আর এই ধবংসস্তুূপ থেকেই আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার আমাদের নেতা তারেক রহমান ধবংসস্তূপ থেকেই দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।

আজ মঙ্গলবার ( ১৭ মার্চ) বিকেলে নরসিংদী ক্লাবে নরসিংদীর চেম্বার অব কর্মাস এর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এসময় দোয়া মাহফিলে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু’র সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মী ও ব্যবসায়ীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category