• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নরসিংদীর চিনিশপুরে ৫০০ শত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বেলতলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চিনিশপুরের লেবুতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রামিম (২৫) ও পাপন (২০)। তারা রায়পুরা উপজেলার তুলাতলী এলাকার মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে তারা নরসিংদী সদর উপজেলার রাজারদী এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে একটি দল বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মো. জসিম উদ্দিনসহ ডিবির সদস্যরা। অভিযানের একপর্যায়ে দুই ভাইয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি এরশাদ উল্লাহ বলেন, অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা