সফিকুল ইসলাম রিপন , নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ ইং উপলক্ষে পবিত্র দাওয়াতি আজিমুশশান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার বাদ আসর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জলসা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আলী হোসেন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মো. সাফিউদ্দিন ভূঁইয়া( বিএস সি) এ সময় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, আবুল হারিস রিকাবদার, আলহাজ আরিফ-উল-ইসলাম মৃধা ও আব্দুস সাত্তার, খাইরুল আলম মোস্তফা সহ আরো অনেকে।
জলসায় প্রধান আলোচক হিসেবে বিশেষ বয়ান পেশ করেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মুফতি মাসুদুর রহমান হামিদী। বিশেষ আলোচনা পেশ করেন, মুফতি মাওলানা আব্দুল মান্নান জিহাদী, মাওলানা রাজু ইসলাম নেছারাবাদী এবং মাওলানা মো. মহসীন আলী।
বিশ্ব জাকের মঞ্জিল বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত একটি বিখ্যাত ইসলামী আধ্যাত্মিক কেন্দ্র ও দরবার শরীফ। নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্স হিসেবে সারা বিশ্বে পরিচিত।
আগামী ২০২৭ সালের ১৬, ১৭,১৮ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হবে মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ। খাজা শাহ সুফি এনায়েতপুরীর পাক দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ শরীফে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান প্রধান আলোচক।
ধর্মীয় মূল্যবোধ, ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনা বিকাশের উদ্দেশ্যে এ ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়।
খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, নরসিংদী জেলা এ জলসার আয়োজন করে।