• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নজরপুরে আব্দুর রাজ্জাক ফকিরের বিশাল শো-ডাউন; দোয়া ও সমর্থন প্রত্যাশা

নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এম. ওবায়েদুল কবীর:
নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শ ও উগ্র সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর ‘সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে নরসিংদী জেলখানা মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নরসিংদী জেলা ওলামা পরিষদের আহ্বায়ক মুফতি আব্দুর রহীম কাসেমী, সদস্যসচিব মুফতি মোস্তফা আল-ফারুকী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা আব্দুর রব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা শাহ আলম, মাওলানা মামুনুল হক, মাওলানা সাদেক সিদ্দিকী ও মাওলানা সাইফুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
কর্মসূচিতে বক্তারা একটি গোষ্ঠীকে ‘প্রকৃত ইসলামের নামে নতুন ধর্মের উদ্ভাবক’ হিসেবে উল্লেখ করে তাদের কার্যক্রম এবং ‘হেযবুত তাওহীদ’ নামের একটি সংগঠনের কার্যক্রম বন্ধ ও নিষেধাজ্ঞার দাবি জানান।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভ্রান্তিকর বক্তব্য, উগ্রতা কিংবা ধর্মের নামে সহিংসতা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ধর্মীয় বিষয়ে মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে মোকাবিলা করা উচিত। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আলেম-ওলামা ও সামাজিক নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এর আগে নরসিংদীর ভেলানগর মারকাজ মসজিদে ওলামা পরিষদ নরসিংদী জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মুফতি আব্দুর রহীম কাসেমীকে আহ্বায়ক এবং মুফতি মোস্তফা আল-ফারুকীকে সদস্যসচিব করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা জামাল উদ্দীন মুঈনী, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা হাফেজ ইসমাইল হুসাইন সাইফী, মাওলানা সুলাইমান গাজী, মুফতি আলী হুসাইন কাসেমী, মুফতি আহসানুল্লাহ সালামী, মাওলানা ছগির আহমদ মুবাশ্বিরী, মাওলানা মুবাশ্বির আহমদ কাসেমী, মাওলানা ওমর ফারুক কান্ধাবী, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা ক্বারী আব্দুর রউব, মুফতি মিজানুর রহমান, মুফতি হাসান, মাওলানা নূমানুল করিম, মাওলানা বিলায়েত হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহমুদুল হক মামুন, মুফতি মোশাররফ ইসলামপুরী, মাওলানা মূছলেহুদ্দীন, মাওলানা আবু মূসা আরিফী, মুফতি লোকমান, মাওলানা শাহ আলম, মাওলানা হাবিবুর রহমান মাওলানা সাব্বির বিন হানিফ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান মাহমুদী, মুফতি নাঈম নাওহাদ, মাওলানা মোজাম্মেল হক ও মাওলানা আলী হুসেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জানান, দ্রুত সময়ের মধ্যে জেলার মুরুব্বিদের উপস্থিতিতে ওলামা পরিষদ নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category