• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’ নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’

Reporter Name
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শেখেরচর বাজারের যুবনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘আলভি ক্যাফে’। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফিতা কেটে ক্যাফেটির শুভ উদ্বোধন করেন এর প্রোপাইটর মোহাম্মদ আল আমিন রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইপি মোশাররফ হোসেন, শাহান শাহ খন্দকার সোহেল, সেলিম রহমান, শাহীন রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইয়ুম মোল্লা, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন এই ক্যাফের বিভিন্ন কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলভি ক্যাফের প্রোপাইটর মোহাম্মদ আল আমিন রহমান বলেন, আধুনিক ও মনোরম পরিবেশে মানসম্মত খাবার ও সেবা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও উন্নত সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শেখেরচর বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নতুন এ ধরনের প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয়দের বিনোদন ও খাবারের ক্ষেত্রে আরও একটি ভালো বিকল্প তৈরি হলো। তারা ব্যবসাটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category