• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত পলাশে ৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ নরসিংদীতে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নরসিংদী মডেল থানার আলোচিত বিভাটেক চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নজরপুরে আব্দুর রাজ্জাক ফকিরের বিশাল শো-ডাউন; দোয়া ও সমর্থন প্রত্যাশা

নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ

Reporter Name
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: সফিকুল ইসলাম রিপন

আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ভিপি খবিরুল ইসলাম বাবুল। ইতোমধ্যে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ভিপি খবিরুল ইসলাম বাবুল। তিনি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস এবং একই কলেজের সাবেক নির্বাচিত দুইবারের ভিপি। এছাড়া তিনি নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, নরসিংদী শহর ছাত্রদলের সাবেক সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছে খবিরুল ইসলাম বাবুল। গণসংযোগকালে তিনি পৌর এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন।
রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি নরসিংদী বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তাঁর গণসংযোগকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
গণসংযোগকালে ভিপি খবিরুল ইসলাম বাবুল বলেন, নরসিংদী পৌরবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচিত হলে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category