• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ শেখেরচরে উদ্বোধন হলো ‘আলভি ক্যাফে’ নরসিংদীতে কথিত ভ্রান্ত মতাদর্শের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুলের গণসংযোগ চিনিশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত

নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এম. ওবায়েদুল কবীর, নরসিংদী জেলা প্রতিনিধি

ধর্মীয় মূল্যবোধের প্রসার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নরসিংদীতে উলামা পরিষদের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে উলামা পরিষদ নরসিংদী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাইখুল হাদিস আল্লামা রফিকুর রহমান (দা.বা.)।

সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম, উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন। মতবিনিময় সভায় ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার, সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের কল্যাণে আলেম সমাজের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদার করার পাশাপাশি ভ্রান্ত মতাদর্শের বিস্তার রোধ, সন্ত্রাস, দুর্নীতি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণ এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উলামা পরিষদ কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

উলামা পরিষদ নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা আল্লামা শায়েখ বশির উদ্দিন (দা.বা.), সহকারী প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা.), আল্লামা ইসমাইল হোসেন নুরপুরী (দা.বা.) ও মুফতি রশিদ আহমদ (দা.বা.)।
উলামা পরিষদ নরসিংদী জেলার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category